বুধবার, ৬ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রংপুর | শিরোনাম » তুলে নিয়ে ছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
তুলে নিয়ে ছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
![]()
রংপুরে এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে মেহেদী হাসান রাব্বী (২২) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় ৪ জন খালাস পেয়েছেন।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. যাবিদ হোসেন এ রায় দেন। এই রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
যাবজ্জীবন সাজা পাওয়া আসামি মেহেদী হাসান রাব্বি জামিনে মুক্ত হওয়ার পর থেকে পলাতক রয়েছেন। অন্যদিকে মামলা থেকে খালাস পাওয়া ৪ জন হলেন, মনায়ারা বেগম, মোছা. মনি, নুরুজ্জামান ও আমিনুল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে রংপুরের পীরগঞ্জ উপজেলার এক শিক্ষা কর্মকর্তা সন্তানদের লেখাপাড়ার সুবিধার্থে নগরীর ধাপ শ্যামলী লেন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। তার বড় মেয়ে নগরীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে নবম শ্রেণিতে পড়তেন। স্কুলে যাওয়া আসার পথে ওই ছাত্রীকে একই এলাকার ভাড়াটিয়া প্রতিবেশী লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পূর্ব সারডুবি গ্রামের নুরুজ্জামানের ছেলে মেহেদী হাসান রাব্বী প্রেমের প্রস্তাব দিতেন। এক পর্যায়ে রাব্বী ২০১৮ সালের ৭ জুলাই ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে ঢাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে।
পরে এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে ১০ জুলাই রংপুর কোতোয়ালি থানায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে পুলিশ অনুসন্ধান চালিয়ে ঘটনার ৭ দিন পর ঢাকার আশুলিয়া থেকে অপহরণকারীসহ ওই ছাত্রীকে উদ্ধার করেন। প্রায় ৩ বছর আদালতে বিচারাধীন থাকার পর বৃহস্পতিবার (৬ অক্টোবর) মামলার রায় ঘোষণা করা হয়।
রায়ে অপহরণের অভিযোগে আসামি মেহেদী হাসান রাব্বীকে ১৪ বছর এবং ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। অপর ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দেয়া হয়েছে।
আসামিপক্ষের আইনজীবী আব্দুল রউফ বলেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী খন্দকার রফিক হাসনাইন জানান, আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একই সঙ্গে ৪ জন খালাস পেয়েছেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 