বুধবার, ৬ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » সাড়ে ৭ কোটি টাকার মাদকসহ আটক ১
সাড়ে ৭ কোটি টাকার মাদকসহ আটক ১
![]()
কক্সবাজারের টেকনাফ উপজেলায় দেড় কেজি ওজনের ক্রিস্টাল মেথ আইসসহ এক যুবককে আটক করেছেন বিজিবি সদস্যরা।
বুধবার (৬ অক্টোবর) দুপুরে টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটলিয়ানে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সাল হাসান খান এ সব তথ্য জানান।
আটককৃত যুবক টেকনাফ সদরের মধ্যম গোদারবিল এলাকার হোছেন আলীর ছেলে মো. আব্দুল মুজিব (২০)।
বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সাল হাসান খান জানান, মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে টেকনাফ-২ বিজিবির একটি বিশেষ টহলদল গোপন খবরের ভিত্তিতে গোদারবিল এলাকার ৩ তলা বিশিষ্ট একটি বাড়িতে তল্লাশি চালিয়ে আব্দুল মজিদকে আটক করে। এ সময় একটি মোটরসাইকেল ও ২টি প্যাকেট উদ্ধার করা হয়। উদ্ধার প্যাকেটের ভেতর থেকে দেড় কেজি ওজনের ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়। উদ্ধার ক্রিস্টাল মেথ আইসের আনুমানিক মূল্য সাড়ে ৭ কোটি টাকা।
তিনি আরও জানান, উদ্ধার ক্রিস্টেল মেথ আইসসহ আটককৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, ২ বিজিবি ব্যাটলিয়ানের উপ-অধিনায়ক মেজর রুবায়াৎ কবীর, অপারেশন অফিসার লেঃ এম মুহতাসিম বিল্লাহ শাকিল।




চাঁদপুরে ২৫ লাখ টাকার সিগারেট চুরি, গ্রেফতার ৫
কক্সবাজারে মাদক মামলার রায়, ১০১ জনের কারাদণ্ড
২ সেকেন্ডে তালা ভেঙে বাইক চুরি!
ফলের গুদামে পাওয়া গেল ৭ লাখ টাকার ফেনসিডিল
সীমান্তে মিয়ানমার সেনাবাহিনী হামলা চালাচ্ছে কেন?
রোহিঙ্গা শিবিরের বাথরুমে ৮ হাজার ইয়াবা
করোনার টিকার জন্য ৪৫ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে
শাহাদাত হত্যায় আরও ৬ জন গ্রেফতার
দেশের প্রথম ক্যাম্পাস-ভিত্তিক স্বপ্নের ইনকিউবেটর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রতি মাসে ৩০-৪০ লাখ ইয়াবা আনেন রোহিঙ্গা শফিউল্লাহ 