মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » স্পীকারের সাথে ইউএনএফপিএ বাংলাদেশের বিদায়ী কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আশা টর্কেলসন-এর সৌজন্য সাক্ষাৎ
স্পীকারের সাথে ইউএনএফপিএ বাংলাদেশের বিদায়ী কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আশা টর্কেলসন-এর সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ৫ অক্টোবর ২০২১: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র সাথে আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে ইউএনএফপিএ বাংলাদেশের বিদায়ী কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আশা টর্কেলসন সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে এসপিসিপিডি প্রকল্পের আওতায় সংসদে বাস্তবায়নাধীন কার্যক্রম ও বাংলাদেশের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন।
স্পীকার বলেন, এসপিসিপিডি প্রকল্পের আওতায় বাংলাদেশ জাতীয় সংসদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিভিন্ন গণমুখী কার্যক্রম বাস্তবায়নাধীন। এসকল কার্যক্রমে দীর্ঘদিন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আশা টর্কেলসন ওতোপ্রোতভাবে জড়িত থেকে সহযোগিতা করায় তাকে আন্তরিক ধন্যবাদ জানান স্পীকার।
বিদায়ী কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আশা টর্কেলসন বলেন, বাংলাদেশের মানুষের আতিথেয়তা ও এদেশের নয়নাভিরাম সৌন্দর্য সত্যি অতুলনীয়। এসময়, এসপিসিপিডি প্রকল্পের সাথে কাজ করে অর্জিত অভিজ্ঞতা তাকে আরো সমৃদ্ধ করেছে বলে উল্লেখ করেন আশা টর্কেলসন।
এসময় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 