মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » স্পীকারের সাথে ইউএনওডিসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
স্পীকারের সাথে ইউএনওডিসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ৫ অক্টোবর ২০২১: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র সাথে আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে ইউনাইটেড নেশন্স অফিস অন ড্রাগস এন্ড ক্রাইম-এর প্রতিনিধি জিএলও প্রধান এইমে কমরি সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা মানব পাচারের বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, মানব পাচার রোধে আঞ্চলিক সহযোগিতা ও সংসদ সদস্যদের করণীয় প্রভৃতি নিয়ে আলোচনা করেন।
স্পীকার বলেন, মানব পাচার রোধে প্রয়োজন অনুযায়ী আইন, কর্মক্ষমদের সক্ষমতা বৃদ্ধি, অধিকতর প্রশিক্ষণ ও গবেষণা জরুরি। এসময় সংসদ সদস্যদের মাধ্যমে মানবপাচার রোধে সচেতনতামূলক প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন স্পীকার।
ইউনাইটেড নেশন্স অফিস অন ড্রাগস এন্ড ক্রাইম-এর প্রতিনিধিদল জানান, ২০০৩ সাল থেকে মানব পাচার রোধে করণীয় সম্পর্কে গবেষণা চালিয়ে যাচ্ছেন তারা। বাংলাদেশসহ অন্যান্য দেশে মানবপাচার রোধে সংসদীয় ককাস ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন প্রতিনিধিদল।
এসময় জিএলও সহায়তা কর্মকর্তা গিউলিয়া লভিনো, জাতীয় প্রকল্প সমন্বয়কারী মাহদি হাসান ও রিফাত জাবিন খান এবং সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 