মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » নারায়গঞ্জে ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ ৪৮৩ আক্রান্ত ১৩
নারায়গঞ্জে ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ ৪৮৩ আক্রান্ত ১৩
![]()
প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমন কমছে নারায়ণগঞ্জে। গত ২৪ ঘন্টায় ৩৮৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে ১৩ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ২৫১ জন। সুস্থ্য হয়েছেন ২৫ হাজার ৫৯১ জন। এ পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৪২০ জনের। তবে নতুন করে কোন মৃত্যু নেই। মৃত্যুর সংখ্যা ৩২৬ জনেই আছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১৪৭ জন ও আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩২ জন, সদরে মারা গেছেন ৫৭ জন ও আক্রান্ত হয়েছে ৫ হাজার ৪২৫ জন, বন্দরে মারা গেছেন ৩১ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬০৬ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৮ জন ও আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬১৯ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৬৮ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৪৩ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮২৬ জন।
উল্লেখ্য নারায়ণগঞ্জে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যায়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 