মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | ফতুল্লা | শিরোনাম » ফতুল্লায় চিহ্নিত পরিবহন চাঁদাবাজ আজিজ গ্রেপ্তার
ফতুল্লায় চিহ্নিত পরিবহন চাঁদাবাজ আজিজ গ্রেপ্তার

ফতুল্লার আলোচিত পরিবহন চাঁদাবাজ আজিজুল হক (৩১) কে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে চাঁদাবাজির ১ লাখ ৭ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ অক্টোবর) বিকালে আলিগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১’র লে: কমান্ডার (মিডিয়া অফিসার) মাহমুদুল হাসান মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আজিজুল হক দীর্ঘদিন যাবৎ ফতুল্লার আলীগঞ্জ এলাকায় অবৈধ টোকেন প্রদান করে অটোরিক্সা, টেম্পু, সিএনজি চালকদের নিকট হতে দৈনিক ৫০০ টাকা আদায় এবং এলাকা ভিত্তিক এজেন্ট নিয়োগ করে এলাকায় পরিবহন চালকদের নিকট থেকে অর্থ আদায় করে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 