মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » শেখ হাসিনা স্পেশালাইজড জুট মিল ও নকশি পল্লী প্রকল্প দু’টির কাজ শেষ করার সুপারিশ
শেখ হাসিনা স্পেশালাইজড জুট মিল ও নকশি পল্লী প্রকল্প দু’টির কাজ শেষ করার সুপারিশ
![]()
ঢাকা, ০৫ অক্টোবর, ২০২১: একাদশ জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দশম বৈঠক আজ কমিটির সভাপতি মির্জা আজম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, মোয়াজ্জেম হোসেন রতন, রনজিত কুমার রায়, মোঃ নজরুল ইসলাম চৌধুরী, শাহীন আক্তার, আব্দুল মমিন মন্ডল, তামান্না নুসরাত (বুবলী) ও মোহাম্মদ হাবিব হাসান বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের বন্ধ থাকা সকল মিল শ্রমিক/কর্মচারীর পাওনা, বিভিন্ন ক্রয় কেন্দ্রে পাটের পাওনা টাকার পরিমাণ, মিলগুলি ভাড়া প্রদানের সর্বশেষ অগ্রগতি এবং শেখ হাসিনা স্পেশালাইজড জুট মিল ও শেখ হাসিনা নকশি পল্লীর সর্বশেষ অগ্রগতি বিষয়ক আলোচনা করা হয়।
শেখ হাসিনা স্পেশালাইজড জুট মিল ও শেখ হাসিনা নকশি পল্লী অনুমোদিত প্রকল্প দুটির কাজ দ্রæততম সময়ে শুরু করে বর্তমান সংসদের মেয়াদেই শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের বন্ধ থাকা সকল মিল শ্রমিক/কর্মচারীর তথ্যগত মার্জনযোগ্য ভুলসমূহ উপেক্ষা করে মানবিক বিবেচনায় যথাসম্ভব দ্রæত তাঁদের পাওনা পরিশোধের সুপারিশ করা হয়।
দারিদ্র্য দূরীকরণ, বিশ্বের সুরক্ষা এবং সবার জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের সর্বজনীন আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক (এসডিএসএন) ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ প্রদান করায় বৈঠকের শুরুতে একটি অভিনন্দন প্রস্তাব গৃহীত হয়।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, বিজেএমসি’র চেয়ারম্যান, পাট ও বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালকদ্বয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 