মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো রাশিয়া
হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো রাশিয়া
![]()
ডুবোজাহাজ থেকে নতুন এক ধরনের ক্রুজ হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে রাশিয়া। সোমবার (৪ অক্টোবর) রাশিয়ার পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়। সর্বশেষ এই অস্ত্র পরীক্ষাকে “অজেয়” বলে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে মস্কো সাম্প্রতিক বছরগুলিতে অস্ত্রের উন্নয়নের কথা উল্লেখ করে আশা প্রকাশ করেছে যে, পাশ্চাত্যের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার এ সময়টিতে যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো অস্ত্র প্রতিযোগিতায় তারা এগিয়ে থাকবে।
হাইপারসোনিক শব্দের গতির পাঁচগুণের বেশি গতিতে ধাবমান হতে পারে এবং মিড-ফ্লাইটে এর গতিবিধি চাতুর্যপূর্ণ। তাদের ট্র্যাক করা এবং আটকানো অনেক কঠিন।
সামরিক বাহিনী সোমবার (৪ অক্টোবর) বলেছে যে, তারা সেভেরোডভিনস্ক পারমাণবিক সাবমেরিন থেকে একটি জিরকন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং রাশিয়ার আর্কটিকের বারেন্টস সাগরে একটি পরীক্ষার লক্ষ্যে আঘাত হেনেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “পারমাণবিক সাবমেরিন থেকে জিরকন ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল বলে বিবেচিত হয়েছে।” মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্রের অগ্নিশিখা দেখাতে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এতে রাতের আকাশ আলোকিত হতে দেখা গেছে।




বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 