নাঈম-শাবনাজ দম্পতির ২৭ বছর

নব্বই দশকের তুমুল জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ। কাজের সুবাদেই তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। ১৯৯৪ সালের আজকের এ দিনে (৫ অক্টোবর) বিয়ের করেন তারা।
নাঈম ও শাবনাজ একসঙ্গে অভিনয় করেন প্রায় ২১টির বেশি সিনেমায়। একসঙ্গে তাদের শেষ সিনেমা ‘ঘরে ঘরে যুদ্ধ’। ১৯৯১ সালে এহতেশামের পরিচালনায় ‘চাঁদনী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে অভিষেক হয় তাদের।
দাম্পত্য জীবনের ২৭ বছর উপলক্ষে নিজেদের ফেসবুকে একটি পোস্ট করেছেন এ দম্পতি। দুটি ছবি শেয়ার করেছেন তারা। একটি বিয়ের এবং অন্যটি সম্প্রতি তোলা।
ক্যাপশনে এ জুটি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, একসাথে পথ চলার ২৭টি বছর পার করলাম। সুখ, দুঃখ, আনন্দ, ত্যাগ, ভালোবাসা মিলে মিশে কাটানো সম্ভব হয়েছে একই মন মানসিকতা ও আল্লাহর রহমতের কারণে। আল্লাহ আমাদের সবাইকে নেক হেদায়েত দান করুন। আমিন।’
শফিউল আলমের পরিচালনায় ‘বিষের বাঁশি’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন নাঈম-শাবনাজ। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় বিয়ে করেন তারা। বিয়ের পর সিনেমা থেকে দূরে সরে যান নাঈম-শাবনাজ। শোবিজ ছেড়ে ব্যবসা আর সংসারে মনোযোগী হয়েছেন তারা।
নাঈম-শাবনাজ দম্পতির দুই সন্তান। নামিরা ও মাহাদিয়া, পড়াশোনা করছেন কানাডায়। অন্যদিকে নাঈম-শাবনাজ বসবাস করছেন টাঙ্গাইলের পাথরাইলে গ্রামের বাড়িতে। সেখানে কৃষিকাজে মনোযোগী হয়েছেন এ নায়ক। এ নিয়ে খবরের শিরোনামও হয়েছিলেন তিনি।
কিছুদিন আগে মেয়ে মাহাদিয়ার সঙ্গে গান গেয়েও আলোচনায় এসেছিলেন নাঈম। রীতিমত ভাইরাল হয়েছিল বাবা-মেয়ের গাওয়া গানটি। নেটিজেনদের মুগ্ধ করেছিল তাদের গাওয়া গান।





দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 