মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | শিরোনাম | সিলেট » অবৈধ অস্ত্র ও মানবপাচার রোধে প্রয়োজনে সীমান্তে গুলি
অবৈধ অস্ত্র ও মানবপাচার রোধে প্রয়োজনে সীমান্তে গুলি
![]()
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, মিয়ানমার সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান বন্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। অবৈধ অস্ত্র, মাদক ও মানবপাচার রোধে প্রয়োজনে সীমান্তে গুলি চালানো হবে।
সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মঙ্গলবার সকালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমার সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান বন্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। মিয়ানমার ও বাংলাদেশ সীমান্তে গুলি না চালানোর সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু অবৈধ কর্মকাণ্ড বন্ধে এখন থেকে গুলি চালানো হবে। তাহলেই মানব, মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধ হবে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন সিলেটের উন্নয়ন প্রকল্পের কাজে ধীরগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সিলেটের কোনো উন্নয়ন যেন আটকে না যায়, সে ব্যাপারে স্থানীয় নেতাদেরও নজর রাখার পরামর্শ দেন তিনি।
ভারত সরকারের পক্ষ থেকে আসা দুটি আইসিইউ অ্যাম্বুলেন্স বুঝে নেওয়ার জন্য হাসপাতালটির হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিমাংশু লাল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 