সোমবার, ২৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ফরিদপুর | শিরোনাম » ফরিদপুরে খালে পাওয়া গেলো বিরল প্রজাতির হলুদ কচ্ছপ
ফরিদপুরে খালে পাওয়া গেলো বিরল প্রজাতির হলুদ কচ্ছপ
![]()
ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর এলাকার একটি খালে বন্যার পানিতে মিললো বিরল প্রজাতির একটি হলুদ রঙের কচ্ছপ।
রোববার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ওই এলাকার বিশ্বাস ডাংগী থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়। এই কচ্ছপটির ওজন আনুমানিক দেড় কেজি এবং ব্যাসার্ধ ৮ ইঞ্চি। এটি সুন্ধিজাতীয় কচ্ছপ হয়ে থাকতে পারে বলে ধারণা।
জানা গেছে, এলাকার নদীসংলগ্ন একটি খালে বন্যার পানিতে জাল ফেলে মাছ ধরছিলেন অম্বিকাপুর গ্রামের রিয়াদ নামে এক যুবক। একপর্যায়ে তার জালে হলুদ রঙের ওই কচ্ছপটি ধরা পড়ে। পরে সংবাদ পেয়ে ফরিদপুর জেলা সামাজিক বন বিভাগ কচ্ছপটি উদ্ধার করে। বর্তমানে কচ্ছপটি ফরিদপুর সদরের গঙ্গাবর্দীতে বন বিভাগের জলাধারে রাখা হয়েছে।
বাগেরহাটের সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবীর হাওলাদার বলেন, এটি সুন্ধিজাতীয় কচ্ছপ হয়ে থাকতে পারে।
ফরিদপুর বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা মো. কবির হোসেন পাটোয়ারী বলেন, এই কচ্ছপটি একেবারেই নতুন প্রজাতির। এটি হলুদ রঙের।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 