শনিবার, ২ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | ফতুল্লা | শিরোনাম » ফতুল্লায় পিস্তল সাদৃশ্য অস্ত্র ও ছুরিসহ গ্রেপ্তার ২
ফতুল্লায় পিস্তল সাদৃশ্য অস্ত্র ও ছুরিসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় পিস্তল সাদৃশ্য অস্ত্র ও ছুরিসহ দুই তরুন কে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার চাঁদনী হাউজিংয়ের ফারুক মালের পুত্র মো. শান্ত মিয়া (১৯) ও ফতুল্লা মডেল থানার শাসনগাঁও বিসিকস্থ নিউ আর,এস ফ্যাশন সংলগ্ন মো. মুকুলের পুত্র মো. স্বাধীন (১৮)। শনিবার (২ অক্টোবর) দুপুরে তাদেরকে বিসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, শনিবার দুপুরে বিসিকনগরস্থ একটি নিটিং কারখানরান সামনের রাস্তায় ৪/৫ জন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলো।
বিষয়টি সন্দেহ হলে বিসিক শিল্প নগরীর সিকিউরিটির দ্ধায়িত্বে থাকা সিকিউরিটিগার্ডের সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেস্টা করে। এ সময় একটি চাকু ও পিস্তল সাদৃশ্য অস্ত্র সহ দুজন কে আটক করতে সক্ষম হয় তারা।
পরে আটককৃতদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। আটককৃতরা কেনো সেখানে অবস্থান করছিলো সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি জানান।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 