শুক্রবার, ১ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » সিরিয়ায় মার্কিন ড্রোন হামলা, আল–কায়েদা নেতা নিহত
সিরিয়ায় মার্কিন ড্রোন হামলা, আল–কায়েদা নেতা নিহত
![]()
মার্কিন ড্রোন হামলায় আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল–কায়েদার এক নেতা নিহত হয়েছেন। গত ২০ সেপ্টেম্বর সিরিয়ার ইদলিব শহরের কাছে ড্রোন হামলায় তার মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, সিরিয়ায় নিহত ওই আল–কায়েদা নেতার নাম সালিম আবু-আহমেদ। তিনি সিরিয়ায় পরিচালিত চালানো নানা সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী ছিলেন বলে মনে করা হয়। এ ছাড়া ওই অঞ্চলে হামলা চালানোর জন্য তহবিলও সংগ্রহ করতেন তিনি।
এদিকে, ভারতীর বার্তা সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় সালিম আবু-আহমেদ নিহত হলেও সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করা করেছেন সংশ্লিষ্ট এক মার্কিন কর্মকর্তা।
আল–কায়েদার জঙ্গিদের নিশানা করে ইদলিবে এর আগেও একাধিকবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া আরেক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদিকে হত্যা করতেও এ অঞ্চলে হামলা চালানো হয়েছে।




বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 