বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | শিরোনাম | সিলেট » নৌপথে চাঁদাবাজির অভিযোগে আটক ১০
নৌপথে চাঁদাবাজির অভিযোগে আটক ১০
![]()
সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালিপাথর বোঝাই নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগে ১০ জনকে আটক করেছে র্যাপি অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ভোরে আটক করা হয়। সুনামগঞ্জ র্যাব ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল সিঞ্চন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব ক্যাম্পের অধিনায়ক জানান, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সুরমা নদীতে দুটি নৌকায় চড়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজরা বালি পাথর বোঝাই নৌকা থেকে চাঁদাবাজি করে আসছে। যারা চাঁদা দিতে রাজি হতেন না, তাদের ওপর শুরু হতো। খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন জামালগঞ্জ উপজেলার বাসিন্দা এমদাদুল হক আফিন্দি (৫৮),কাউছার আহমদ (৩৫),জয়নুল হক (৪০),বাদশা মিয়া (৩২), আবুল হোসেন ৫২,নেছার আহমদ (৩০),মাহি আফিন্দি (২০) আব্দুনুর (৬২), মানিক মিয়া ৬৩।
এ সময় তাদের কাছ থেকে ৮ টি লোহার রড, ১ টি ছুরি, ৯ টি মোবাইলফোন, নগদ ২ হাজার ২৩০ টাকা জব্দ করা হয়েছে।
লে. কর্নেল সিঞ্চন আহমেদ বলেন, ‘এই চক্রটি দীর্ঘদিন যাবত নৌপথে লাখ লাখ টাকা চাঁদাবাজি করে আসছি। আজ ভোরে চাঁদাবাজির সময় তাদের আটক করা হয়েছে।’ তাদের বিরুদ্ধে মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 