বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » রোনালদোর শেষ মুহূর্তের গোলে ম্যানইউ’র জয়
রোনালদোর শেষ মুহূর্তের গোলে ম্যানইউ’র জয়
![]()
ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ মুহূর্তের গোলে জয়ে ফিরলো পয়েন্ট হারানোর শঙ্কায় থাকা ম্যানচেস্টার ইউনাইটেড। চ্যাম্পিয়নস লিগে ভিয়ারিয়ালের বিপক্ষে অতিরিক্ত সময়ের গোলে ২-১ ব্যবধানে জিতেছে রেড ডেভিলসরা।
ক্রিশ্চিয়ানো রোনালদো। যাকে উয়েফা চ্যাম্পিয়নস লিগের রাজা বলে চেনে পুরো বিশ্ব। পুরানো দল ম্যানইউ’র জার্সিতে উজ্জ্বল তিনি।
ঘরের মাঠে লা লিগার দল ভিয়ারিয়ালের বিপক্ষে নেমেছিল ইউনাইটেড। ৫৩ মিনিটে সফরকারীরা এগিয়ে যায় পাকো আলকাসেরে গোলে।
তবে সাত মিনিটের ব্যবধানে ইংলিশ দলটিকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান ডিফেন্ডার অ্যালেক্স টেলেস।
শেষ সময়ে ফ্রেডের করা ক্রস থেকে বল পেয়ে রোনালদোর কাছে বাড়িয়ে দেন জেসি লিঙ্গার্ড। লক্ষ্যভেদে ভুল করেননি সিআর সেভেন। জার্সি খুলে জয় উদযাপন করতে গিয়ে হলুদ কার্ডও দেখতে হয়েছে ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ডকে।
ব্রায়ান রবসনের পর ম্যানইউর হয়ে দ্বিতীয় বয়স্ক খেলোয়াড় হিসেবে ইউরোপিয়ান আসরে গোল করার রের্কড এখন রোনালদোর দখলে।




ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
ব্রাজিল-পর্তুগাল ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নাটকীয়তার পরেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু বেলজিয়ামের
পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড
কাতার বিশ্বকাপে প্রথম অঘটন : আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব
গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড
যুক্তরাষ্ট্রকে রুখে দিলো বেলের ওয়েলস
পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন সেরা ফর্মে ফেরা মেসি
আমেরিকায় শিরোপা জিতলেন ইমরুল কায়েস
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ 