মা হারালেন মমতাজ
![]()
ফোকসম্রাজ্ঞী মমতাজ বেগমের মা উজালা বেগম আর নেই। আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানা গেছে।
অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন মমতাজের মা। চলতি বছরের এপ্রিলে মায়ের উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতেও নিয়ে গিয়েছিলেন ফোকসম্রাজ্ঞী। অবশেষে আজ তিনি না ফেরার দেশে চলে গেলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজই উজালা বেগমের দাফন সম্পন্ন হবে। সবার কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন মমতাজ।
মমতাজের বাবা বিখ্যাত বাউল শিল্পী মধু বয়াতী। তিনি দুটি বিয়ে করেছিলেন। দ্বিতীয় স্ত্রী ছিলেন উজালা। মমতাজসহ আরও দুই পুত্রের জন্ম দিয়েছেন উজালা বেগম।





দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 