বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বরিশাল | শিরোনাম » বঙ্গোপসাগর থেকে ৩ জেলের লাশ উদ্ধার
বঙ্গোপসাগর থেকে ৩ জেলের লাশ উদ্ধার
![]()
বঙ্গোপসাগরের আশারচর এলাকা থেকে বুধবার (২৯ সেপ্টম্বর) সকালে ৩ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের বাড়ি বরগুনার পাথরঘাটায়। মঙ্গলবার সকালে সাগরে ফিশিংবোট ডুবিতে ঐ জেলেরা মারা যায়।
বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি ও পাথরঘাটার মতস্য ব্যবসায়ী গোলাম মোস্তফা চৌধুরী ইত্তেফাককে বলেন, মঙ্গলবার সকাল ১১টার দিকে বঙ্গোপসাগরের সোনারচর এলাকায় উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ফিশিংবোট এফবি আল্লার দান ১৪ জন জেলেসহ সাগরে ডুবে যায়।
ডুবে যাওয়া বোটের মালিক পাথরঘাটার আ. রাজ্জাক মিয়া। সাগরে ভাসমান জেলেদের অন্য ট্রলারের জেলেরা উদ্ধার করলেও তিনজন জেলে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ জেলেদের লাশ বুধবার সকালে উদ্ধার করা হয়েছে। মৃত জেলেরা হচ্ছেন, সরোয়ার (৩০), ইব্রাহিম (৩৫), মনির (২৮)। এদের বাড়ি পাথরঘাটায় বলে মোস্তফা চৌধুরী জানান।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 