বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » সিরাজগঞ্জে অস্ত্রসহ জেলা ছাত্রদল সভাপতি গ্রেফতার
সিরাজগঞ্জে অস্ত্রসহ জেলা ছাত্রদল সভাপতি গ্রেফতার
![]()
সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজকে (৩৪) একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
জুনায়েদ হোসেন সবুজ সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াগোবিন্দ (মিলন মোড়) মহল্লার শাহজাহান আলীর ছেলে এবং সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি খোকন চন্দ্র সরকার বলেন, সবুজের বিরুদ্ধে বিস্ফোরক ও নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় সিরাজগঞ্জ থানায় মামলা হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 