সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » কেরানীগঞ্জে বিপুল ইয়াবাসহ আটক ২
কেরানীগঞ্জে বিপুল ইয়াবাসহ আটক ২
![]()
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় বিপুল ইয়াবাসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে র্যাব-১০। তাদের কাছ থেকে তিন হাজার ৭৮ পিস ইয়াবা, দুইটি মোবাইল ফোন ও নগদ ৬০০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন-মো. মেহেদী হাসান ও মো. ফয়সাল মোল্লা ।
সোমবার দুপুরে র্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রবিবার র্যাব-১০ এর একটি দল দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। অভিযানে নয় লাখ ২৩ হাজার ৪০০ টাকা মূল্যের তিন হাজার ৭৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মেহেদী হাসান ও মো. ফয়সাল মোল্লা নামে দুই মাদক চোরাকারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ৬০০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতদের বরাত দিয়ে র্যাব জানায়, তারা পেশাদার মাদক কারবারি। এরা বেশ কিছুদিন ধরে দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 