সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » সোনামসজিদ-রহনপুর বন্দর পরিদর্শনে নেপালের রাষ্ট্রদূত
সোনামসজিদ-রহনপুর বন্দর পরিদর্শনে নেপালের রাষ্ট্রদূত

বাংলাদেশের সঙ্গে নেপালের বাণিজ্য ও মানুষের যাতায়াত আরো বাড়াতে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ডা. বানশিধর মিশ্র।
সোমবার বন্দর ও শুল্ক স্টেশন পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন। দুই দিনের চাঁপাইনবাবগঞ্জ সফরে এসে ডা. বানশিধর মিশ্র সকালে সোনামসজিদ স্থলবন্দর ও বিকালে রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশন পরির্দশন করেন এবং বন্দরর সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক বৈঠক করেন। ভারতের মহদিপুর ও সিংগাবাদ বন্দরও ঘুরে দেখেন নেপালের রাষ্ট্রদূত।
এসময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বী, নেপালি দূতাবাসের সেক্রেটারি রিয়া শেঠি, সেকেন্ড সেক্রেটারি রঞ্জন যাদবসহ বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা।




বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 