সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » প্রাথমিক ফল জার্মানীতে অল্প ভোটের ব্যবধানে জয়ী এসপিডি
প্রাথমিক ফল জার্মানীতে অল্প ভোটের ব্যবধানে জয়ী এসপিডি
![]()
জার্মানীর সাধারণ নির্বাচনে মধ্যবাম পন্থী সোশ্যাল ডেমোক্রেট দল (এসপিডি) অল্পভোটের ব্যবধানে জয় পেয়েছে।
সোমবার সবগুলো আসনের ভোট গণনার পর নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, এসপিডি ২৫.৭ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের রক্ষণশীল দল সিডিইউ/সিএসইউ পেয়েছে ২৪.১ শতাংশ ভোট।
গ্রিন পার্টি পেয়েছে ১৪ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। উদারপন্থী এফডিপি ১১ দশমিক ৫ শতাংশ, অভিবাসনবিরোধী এএফডি ১০ শতাংশ, বাম দল ৫ শতাংশ এবং অন্যান্য কিছু দল ৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছে।
এর আগে বুথ ফেরত জরিপে বলা হয়, সিডিইউ/সিএসইউ ও এসপিডি সমান সংখ্যক আসন পেতে যাচ্ছে। সিডিইউ/সিএসইউ ২৫ শতাংশ ভোট পেয়েছে। নির্বাচনে তাদের বড় প্রতিদ্বন্দ্বী মধ্য-বাম সোশ্যাল ডেমোক্রেট (এসপিডি) দলটিও পাচ্ছে ২৫ শতাংশ ভোট। এর ফলে এই দুই দলের যে কোন একটি সরকার গঠন করতে পারে।
কিন্তু বাস্তব চিত্র বুথ ফেরত জরিপের ফলাফলকে উল্টে দিল।




বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 