রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম | স্বাস্থ্য » করোনায় শনাক্তের হার ও মৃত্যুর সংখ্যা কমেছে
করোনায় শনাক্তের হার ও মৃত্যুর সংখ্যা কমেছে

করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। আজ করোনায় মৃত্যু চার মাস পর সর্বনিম্ন হয়েছে। এর আগে গত ২৬ মে ১৭ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৪১৪ জনে।
আজ রবিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯৮০ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫১ হাজার ৩৫১ জনে। এর আগের দিন (২৫ সেপ্টেম্বর) করোনায় ২৫ জনের মৃত্যু ও ৮১৮ জন আক্রান্ত হয়েছিলেন।
গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮২০টি ল্যাবরেটরিতে ২১ হাজার ৭৭৫টি নমুনা সংগ্রহ ও ২২ হাজার ২২১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৯৬ লাখ ১৯ হাজার ১৫০টি।
নমুনা পরীক্ষার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৪১ শতাংশ। এছাড়া গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ১৩ শতাংশ।
মারা যাওয়া ২১ জনের মধ্যে পুরুষ সাতজন ও নারী ১৪ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৭ জন ও বেসরকারি হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে। মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।
বয়স বিশ্লেষণ করে দেখা যায়, মৃতদের মধ্যে দশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব সাতজন, ষাটোর্ধ্ব সাতজন, সত্তরোর্ধ্ব একজন ও ৮০ বছরের বেশি বয়সী দুইজন মারা গেছেন।
বিভাগওয়ারি হিসাবে ঢাকা বিভাগের ১০ জন, চট্টগ্রামে চারজন, রাজশাহীতে দুইজন, খুলনায় একজন, সিলেটে তিনজন ও ময়মনসিংহ বিভাগের একজনের মৃত্যু হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 