রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সোনারগাঁ » সোনারগাঁয়ে কারুশিল্পের ৪টি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন - সংস্কৃতি প্রতিমন্ত্রী
সোনারগাঁয়ে কারুশিল্পের ৪টি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন - সংস্কৃতি প্রতিমন্ত্রী
![]()
নারায়নগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ভবন সম্প্রসারণ, নতুন অডিটোরিয়াম ভবন, ডাকবাংলো ভবন এবং ক্যাফেটেরিয়ার নতুন ভবন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। রবিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় এ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
এ সময় মন্ত্রী জানান, ইতিমধ্যে উন্নয়ণ কাজের ৫০ শতাংশ অগ্রগতি হয়েছে, যতো তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করা হবে। কারুশিল্পীদের জন্য ৪৮ দোকান বরাদ্দ দেয়া হয়েছে এবং কারুশিল্পীদের প্রণোদনা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল থেকে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর ভবন সম্প্রসারণ এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ’ উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রকল্পের অনুমোদিত ব্যয় ধরা হয়েছে একশত সাতচল্লিশ কোটি ছাব্বিশ লক্ষ আট হাজার টাকা।
ভিত্তি প্রস্তর স্থাপনের সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ,নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এডঃ সামসুল ইসলাম ভূইয়া,উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 