শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ময়মনসিংহ | শিরোনাম » কৃষকদের সার্বিক কল্যাণে কাজ করছে সরকার - সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
কৃষকদের সার্বিক কল্যাণে কাজ করছে সরকার - সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
![]()
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে কৃষকদের সার্বিক কল্যাণে কাজ করছে। এখন আর কোন কৃষককে সার ও বীজের জন্য হাহাকার করতে দেখা যায় না। অথচ অতীতে জামায়াত-বিএনপি জোট সরকারের আমলে সারের জন্য কৃষকদের আন্দোলন করতে হয়েছিল। তাদের উপর নির্মমভাবে গুলি চালিয়েছিল জামায়াত-বিএনপি সরকার। সেদিন অনেক কৃষক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন।
শনিবার সকালে নেত্রকোণা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেত্রকোণা কৃষক লীগের আয়োজনে অনুষ্ঠিত সভায় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নেত্রকোণা জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুস শহীদের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক দীপক ধর গুপ্ত, বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি কৃষিবিদ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাগিরুজ্জামান শাকিকসহ কৃষক লীগের স্থানীয় নেতৃবৃন্দ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 