শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » জেসুসের গোলে চেলসিকে হারাল ম্যান সিটি
জেসুসের গোলে চেলসিকে হারাল ম্যান সিটি
![]()
ঘরের মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে জিততে পারল না চেলসি। স্ট্যামফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে পেপ গার্দিওলা বাহিনীর কাছে ১-০ গোল ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। এদিন ম্যাচের একমাত্র গোলটি করেন ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়াল জেসুস।
নিজেদের মাঠে খেলা হলেও চেলসির ফুটবলাররা ছিলেন অনেকটাই নিষ্প্রভ। বল দখল এবং আক্রমণে এখন আধিপত্য বিস্তার করে ম্যান সিটি। প্রথম ১০ মিনিটেই বেশ কয়েকবার ভীতি ছড়ায় সফরকারীরা। তবে চেলসির রক্ষণ ভাঙতে পারেনি। বলতে গেলে পুরো প্রথমার্ধেই দেখা গেছে এই একই চিত্র।
বিরতির খানিক আগে প্রথম উল্লেখযোগ্য একটা সুযোগ পায় তারা। কিন্তু ফিল ফোডেনের বাড়ানো বল ভালো পজিশনেও পেয়ে পোস্টের বাইরে মেরে হতাশ করেন জেসুস। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ব্যবধানেই।
প্রথমার্ধ গোলশূন্য ড্র থাকার পর ম্যাচের ৫৩ মিনিটে দলকে এগিয়ে নেন হেসুস। হুয়াও কেনসেলোর পাস থেকে বল পেয়ে নিচু শটে পোস্টের বাঁদিকের কর্নার দিয়ে বল জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। শেষ পর্যন্ত ওই গোলই জয় এনে দিয়েছে ম্যানসিটিকে।
এই জয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে পেপ গার্দিওলার দল। চেলসি নেমে গেছে তিনে। এক নম্বরে আছে লিভারপুল। তিন দলেরই সমান ১৩ পয়েন্ট।




ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
ব্রাজিল-পর্তুগাল ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নাটকীয়তার পরেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু বেলজিয়ামের
পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড
কাতার বিশ্বকাপে প্রথম অঘটন : আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব
গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড
যুক্তরাষ্ট্রকে রুখে দিলো বেলের ওয়েলস
পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন সেরা ফর্মে ফেরা মেসি
আমেরিকায় শিরোপা জিতলেন ইমরুল কায়েস
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ 