শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » সরকার সুস্থ ধর্মচর্চায় বিশ্বাস করে - জনপ্রশাসন প্রতিমন্ত্রী
সরকার সুস্থ ধর্মচর্চায় বিশ্বাস করে - জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার সুস্থ ধর্মচর্চায় বিশ্বাস করে। আমরা চাই প্রতিটি ধর্ম ও সম্প্রদায়ের মানুষ তাদের নিজ নিজ ধর্ম স্বাধীন ও সুন্দরভাবে পালন করবে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) মেহেরপুরে জেলা পূজা উদযাপন পরিষদের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এ দেশের মানুষ হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির সঙ্গে বসবাস করে যাচ্ছে। এ সম্প্রীতি যেন কেউ নষ্ট না করতে পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
যেকোনো ধরনের ধর্মীয় কুসংস্কার, উগ্রবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাইকে একযোগে কাজ জন্য এ সময় আহ্বান জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে মেহেরপুরের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্যসহ পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 