বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সিদ্ধিরগঞ্জ » সিদ্ধিরগঞ্জে যুবকের লাশ উদ্ধার
সিদ্ধিরগঞ্জে যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৪ নং ওয়ার্ডে চপল প্রমাণিক (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডের শিমরাইল ফজলুল হক পাম্পের পেছন থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করে পুলিশ। সে স্থানীয় ট্রাক চালক ছিল।
নিহত চপল প্রমাণিক পাবনা জেলার ঈশ্বরদী জয়নগর বড়ইতারা দক্ষিনপাড়ার রেজাউল প্রমাণিকের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আবু হানিফ জানান, নিহতের দেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শিমরাইল ফজলুল হক পাম্পের পেছনের পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে এটি হত্যা নাকি অন্য কিছু।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 