বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » বিমানবন্দরে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে কোভিড-১৯ টেস্ট করা যাবে বিদেশগামী যাত্রীদের -স্বাস্থ্যমন্ত্রী
বিমানবন্দরে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে কোভিড-১৯ টেস্ট করা যাবে বিদেশগামী যাত্রীদের -স্বাস্থ্যমন্ত্রী

আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের কোভিড-১৯ টেস্ট করার জন্য আরটিপিসিআর ল্যাব স্থাপন কাজ সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপস্থিত মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে ব্রিফিংকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব বসানোর কাজ অতি দ্রুততম সময়ে শেষ হবে। আমি নিজে গত পরশু দিন এসে এখানে জায়গা নির্ধারণ করে দিয়ে গেছি। আশা করছি আজকের মধ্যেই অবকাঠামো নির্মাণকাজ শেষ করা সম্ভব হবে। ইতোমধ্যেই বেশ কয়েকটি মেশিনও চলে এসেছে। এ নিয়ে স্বাস্থ্যখাতের সংশ্লিষ্ট সব কর্মকর্তারাই অক্লান্ত পরিশ্রম করছেন। সব ঠিক থাকলে ২৫ সেপ্টেম্বরের মধ্যেই বিদেশগামী যাত্রীরা এই পিসিআর ল্যাবগুলো থেকে পরীক্ষা করে নির্বিঘ্নে বিদেশে যেতে পারবেন।
ল্যাবের সংখ্যা কত ও দৈনিক কতজন মানুষ এই ল্যাবগুলোতে পরীক্ষা করতে পারবেন এরকম একটি প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জানান, এখানে মোট ৬ টি ল্যাবের মাধ্যমে ১২ টি মেশিন বসানো হবে। এই ল্যাবগুলোর মাধ্যমে প্রতিদিন অন্তত সাড়ে তিন হাজার থেকে চার হাজার মানুষ পরীক্ষা করতে পারবেন। এখানে দ্রুততম সময়ে পরীক্ষার জন্য র্যাপিড পিসিআর ল্যাব এবং সাধারণ পরীক্ষার জন্য আরটিপিসিআর ল্যাব উভয়ই কাজ করবে।
ব্রিফিংকালে স্বাস্থ্যমন্ত্রীর সাথে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের মহাসচিব আনোয়ার হোসেন খান এমপি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এবিএম খুরশিদ আলম, বিমানবন্দর কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 