বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » সুশিক্ষিত মানুষই সুন্দর সমাজ গড়তে পারে - জনপ্রশাসন প্রতিমন্ত্রী
সুশিক্ষিত মানুষই সুন্দর সমাজ গড়তে পারে - জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, একটি উন্নত সমাজ গঠনে প্রয়োজন সুশিক্ষিত ও উন্নত মানসিকতার মানুষ। এজন্য সন্তানকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে, যেন তারা একটি উন্নত সমাজ গঠন করতে পারে। কারণ সুশিক্ষায় শিক্ষিত মানুষ সুন্দর সমাজ গঠনের অন্যতম প্রধান নিয়ামক।
আজ মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজের নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান কালে প্রতিমন্ত্রী একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার সদিচ্ছা ও দেশপ্রেম নিয়ে একটি উন্নত-সমৃদ্ধ রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য অর্জনে প্রয়োজন সুশিক্ষিত তরুণ সমাজ। তাই প্রতিটি সন্তানকে পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ সেই প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। কারণ একজন শিক্ষার্থীকে সঠিকভাবে গড়ে তুলতে এবং মননশীলতার বিকাশে শিক্ষকের ভূমিকা অপরিসীম। এজন্য শিক্ষকদেরকে শিক্ষার্থীদের সামনে একজন আদর্শ হিসেবে উপস্থাপিত হতে হবে, যাতে শিক্ষার্থীরা তাদের অনুসরণ করতে পারে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 