বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » জবই বিলের মাছের সুখ্যাতি দেশ জুড়ে - খাদ্যমন্ত্রী
জবই বিলের মাছের সুখ্যাতি দেশ জুড়ে - খাদ্যমন্ত্রী

নওগাঁ, সাপাহার , ২৩ সেপ্টেম্বর ২০২১ এনটুএনটিভি : সরকার মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন,
১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জবই বিলের উন্নয়নে প্রকল্প গ্রহণের নির্দেশ দেন। এখন জবই বিল প্রকল্পের সুবিধা ভোগ করছে এখানকার মৎসজীবীগণ।
আজ ( বৃহস্পতিবার) সাপাহার উপজেলার জবই বিলে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
সাধন চন্দ্র মজুমদার বলেন, জবই বিলের মাছের সুখ্যাতি রয়েছে দেশ জুড়ে। এখানকার ৮০০ পরিবার মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তাদের জীবিকা ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে বিলে সেচ প্রকল্পের আওতায় সারাবছর পানি ধরে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। বিলের চারদিকে বনায়ন করার পাশাপাশি জবই বিলে পর্যটনের সুবিধা কাজে লাগানোর পরিকল্পনার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মো: সাহজাহান হোসেন,উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল্যাহ আল মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা এবং মৎসজীবীগণ উপস্থিত ছিলেন।
পরে খাদ্য মন্ত্রী সেখানে একটি গাছের চারা রোপণ করেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 