বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম | স্বাস্থ্য » দেশে তিন কোটি ৯০ লাখ ডোজ করোনার টিকার প্রয়োগ
দেশে তিন কোটি ৯০ লাখ ডোজ করোনার টিকার প্রয়োগ
![]()
দেশে এই পর্যন্ত করোনার তিন কোটি ৯০ লাখ ৩১ হাজার ৮৯৬ ডোজ টিকা প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন দুই কোটি ৩৫ লাখ ১৩ হাজার ৩৬২ জন আর দ্বিতীয় ডোজ নিয়েছেন এক কোটি ৫৫ লাখ ১৮ হাজার ৫৩৪ জন।
প্রথম ডোজ টিকা নেওয়াদের মধ্যে পুরুষ এক কোটি ৩২ লাখ ২০ হাজার ১১৪ জন আর নারী এক কোটি দুই লাখ ৯৩ হাজার ২৪৮ জন।
দ্বিতীয় ডোজ টিকা নেওয়াদের মধ্যে পুরুষ ৮৯ লাখ ৪৬ হাজার ৫৭০ জন আর নারী ৬৫ লাখ ৭১ হাজার ৯৬৪ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (২২ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে এ পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড এক কোটি ২৪ লাখ ৭৩ হাজার ৬৫২ ডোজ, ফাইজার-বায়োএনটেকের টিকা এক লাখ সাত হাজার ৬৭৩ ডোজ, চীনের সিনোফার্মের টিকা দুই কোটি ১৪ লাখ ৭০ হাজার ৬৪৮ ডোজ এবং মডার্নার টিকা দেওয়া হয়েছে ৪৯ লাখ ৭৯ হাজার ৯২৩ ডোজ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চার কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৪৫০ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৪ কোটি ২৮ লাখ ৪৬ হাজার ৭৫৯ জন এবং পাসপোর্ট নম্বর দিয়ে নিবন্ধন করেছেন ৫ লাখ ৯৮ হাজার ৬৯১ জন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 