বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | বন্দর | শিরোনাম » বন্দরে সন্ত্রাসী বাপ্পী গ্রেপ্তার
বন্দরে সন্ত্রাসী বাপ্পী গ্রেপ্তার
![]()
বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ বন্ধুকে জখম করার মামলার এজাহারভ’ক্ত আসামী বাপ্পী (৩১)কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে বন্দর থানার আমিন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাপ্পী একই এলাকার বাবুল মোল্লা মিয়ার ছেলে।
উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে বন্দর উপজেলার পশ্চিম কল্যান্দী এলাকার নেয়ামত শেখ মিয়ার ছেলে শেখ সোহান একই এলাকার তার দুই বন্ধু সাকিব ও রাজিব বাড়ি পাশে স্কুলের মাঠে ফুটবল খেলতে যায়।
ওই সময় পূর্ব শত্রুতার জের ধরে কল্যান্দী সরকারবাড়ি এলাকার আনিছ মিয়ার বখাটে ছেলে সোয়েব, বন্দর আমিন আবাসিক এরাকার বাবুল মোল্লা মিয়ার ছেলে বাপ্পী, কল্যান্দী এলাকার মৃত আহাম্মদ মিয়ার ছেলে অপু, মোখলেছুর রহমানের ছেলে আনন্দ, একই এলাকার আব্দুল কাদির মিয়ার দুই ছেলে সাদ্দাম ও শরিফ এবং একই এলাকার পায়েলসহ অজ্ঞাত ৪/৫ জন শেখ সোহানসহ তার দুই বন্ধুকে বেদম ভাবে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়।
স্থানীয়রা আহত ৩ বন্ধুকে উদ্ধার করে নারায়ণগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 