রবিবার, ২২ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | টাঙ্গাইল | শিরোনাম » স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করলেন যুবলীগ নেতা
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করলেন যুবলীগ নেতা
![]()
টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করেছেন অমিত রাজ নামে এক যুবলীগ নেতা। দুধ দিয়ে গোসল করে নিজেকে শুদ্ধ করেছেন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গোসলের ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি। মুহুূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়।
শনিবার (২১ আগস্ট) উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। দুধ দিয়ে গোসলের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অমিত রাজ অভিরামপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে এবং বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক।
জানা যায়, অমিত রাজ পার্শ্ববর্তী সখীপুরের হাতীবান্ধা ইউনিয়নের রাজাবাড়ি গ্রামের মিজানুর রহমানের মেয়ে টুম্পার সঙ্গে প্রেম করে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর তাদের একটি পুত্রসন্তান হয়। ওই পুত্রসন্তানের বয়স তিন বছর। বিয়ের পর থেকেই পারিবারিক কলহের জেরে দুজনের মধ্যে বনিবনা হচ্ছিল না। তিন মাস আগে টুম্পা তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে যায়। এ ঘটনায় অমিত রাজ মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
অন্যদিকে টুম্পাও স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের কাছে নারী নির্যাতনের অভিযোগ দেন। পরে এ ঘটনায় গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করেন। শনিবার (২১ আগস্ট) ডিবি পুলিশের তদন্ত কর্মকর্তা মোক্তার হোসেন জেলা ডিবি কার্যালয়ে দুই পক্ষ নিয়ে সালিসি বৈঠকে বসেন। সালিসে দুই পক্ষের মতামতের ভিত্তিতে তিন লাখ টাকার বিনিময়ে টুম্পা ডির্ভোস মেনে নেন। পরে তাৎক্ষণিক নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিচ্ছেদ হয়। অমিত স্ত্রীকে তিন লাখ টাকা দিয়ে শিশুসন্তানকে নিয়ে বাড়ি চলে আসেন।
অমিত রাজ বলেন, প্রেমের বিয়ে হলেও স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না। সব সময় পারিবারিক কলহ লেগেই থাকত। শনিবার বিচ্ছেদের পর আইনিভাবে ঝামেলা থেকে মুক্ত হয়েছি। পরে আমার দাদি দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে তুলে নিয়েছে। এখন কোনো অশান্তি নেই। দুধ দিয়ে গোসলের ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করেছি। পরে সেটি ভাইরাল হয়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 