রবিবার, ২২ আগস্ট ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » মেক্সিকোতে হারিকেন গ্রেইসের তাণ্ডবে নিহত ৮
মেক্সিকোতে হারিকেন গ্রেইসের তাণ্ডবে নিহত ৮
![]()
মেক্সিকোতে তাণ্ডব চালানো ঘূর্ণিঝড় গ্রেইসে এ পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
দেশটির পূর্বাঞ্চলে কোথাও কোথাও বন্যার দেখাও মিলেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
স্থানীয় সময় শনিবার রাতে গ্রেইস ভেরাক্রুজ রাজ্যে আছড়ে পড়ে। হারিকেনে এখন পর্যন্ত এই রাজ্যেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। মেক্সিকোর কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
মেক্সিকোর মূল ভূখণ্ডে পৌঁছানোর সময় ঝড়টির নিয়ে আসা বাতাসের গতি ছিল ঘণ্টায় সর্বোচ্চ ২০০ কিলোমিটার পর্যন্ত।
ভেরাক্রুজ রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, হারিকেনে এখন পর্যন্ত যে ৮ জনের মৃত্যুর খবর মিলেছে, তাদের ৬ জন একই পরিবারের।




বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 