বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » মাদক মামলায় স্ত্রীর যাবজ্জীবন, স্বামী খালাস
মাদক মামলায় স্ত্রীর যাবজ্জীবন, স্বামী খালাস
![]()
নড়াইলে মাদক মামলায় রিক্তা পারভীন নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ সময় তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে মুক্তি পেয়েছেন রিক্তার স্বামী শহীদুজ্জামানসহ ৩ জন।
দণ্ডপ্রাপ্ত রিক্তা পারভীন নড়াইল সদরের লস্করপুর গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর দুপুরে আসামি রিক্তা পারভীনের বাড়ি থেকে ৬৪ বোতল ফেনসিডিল এবং ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় ৪ জনের নামে মামলা হয়। ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রিক্তা পারভীন দোষী প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ টাকা জরিমানার আদেশ দেন বিচারক। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।




নড়াইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ
বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক ১৪ আসামি গ্রেফতার
বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, প্রাণ গেল ৮ গরুর
মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আম পাঠালেন শেখ হাসিনা
যশোরে ১০ স্বর্ণবারসহ পাচারকারী আটক
জনগণকে বিভ্রান্ত করে বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে চায় : হানিফ
বক্তব্য প্রত্যাহার করে বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে : হানিফ
বিএনপি নেতারা সরকারের উন্নয়ন নিয়ে কল্পিত অভিযোগ করছে : হানিফ
সাতক্ষীরায় ১০ অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা
আবারও শুরু হচ্ছে বন্ধন রেল 