বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » সার্কে তালেবানকে চাইল পাকিস্তান, প্রতিবাদে ভেস্তে গেল বৈঠক
সার্কে তালেবানকে চাইল পাকিস্তান, প্রতিবাদে ভেস্তে গেল বৈঠক
![]()
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক-এর বৈঠকে আফগানিস্তানের প্রতিনিধি হিসেবে তালেবানকে চেয়েছে পাকিস্তান। কিন্তু সেই দাবির সঙ্গে একমত নয় সংস্থার অন্যান্য সদস্য দেশ। ফলে শনিবার থেকে নিউ ইয়র্কে সার্ক এর বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না।
ভারতীয় বার্তাসংস্থা এএনআই ও আনন্দবাজার পত্রিকা বুধবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতি বছর জাতিসংঘের সাধারণ সভার পর সার্ক-এর বৈঠক হয়। চলতি বছর নেপাল ছিল বৈঠকের আয়োজক দেশ। সূত্র জানায়, বেশির ভাগ দেশ চেয়েছিল চলতি বছর বৈঠকে আফগানিস্তানের আসনটি খালি থাকুক। কিন্তু তাতে রাজি হয়নি পাকিস্তান। ফলে শেষ পর্যন্ত বৈঠক ভেস্তে গেছে।
আফগানিস্তানে তালেবান শাসন প্রতিষ্ঠার পর ভারত সেই সরকারকে স্বীকৃতি দেয়নি। গত সপ্তাহে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের এক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তালেবান সরকারে কোনও মহিলা প্রতিনিধি নেই। তারা জনতার দ্বারা নির্বাচিত নয়। তাই তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার আগে সব দেশের ভালো করে চিন্তা-ভাবনা করা উচিত।
উল্লেখ্য, সার্ক-এ অন্তর্ভুক্ত দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান।




বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 