মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » বাংলাদেশি ভ্রমণকারীদের ‘সুখবর’ দিল মালয়েশিয়া
বাংলাদেশি ভ্রমণকারীদের ‘সুখবর’ দিল মালয়েশিয়া
![]()
মহামারি করোনাভাইরাসের প্রকোপের কারণে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর দীর্ঘদিন ধরে আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়া সরকার নির্দিষ্ট কিছু দেশ থেকে বিদেশি নাগরিকদের প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। সেই দেশগুলোর তালিকায় বাংলাদেশের নামও রয়েছে। এখন থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।
মালয়েশিয়া প্রবেশের ক্ষেত্রে দেশটির স্থায়ী বাসিন্দা, দীর্ঘমেয়াদী পাসধারী, ব্যবসায়ী, ভ্রমণকারী এবং বিনিয়োগকারীদের জন্য বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে।
প্রবেশের সময় মালয়েশিয়ার বৈধ ভিসা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত টিকার পূর্ণ ডোজ গ্রহণের প্রমাণপত্র এবং কোভিড-১৯ এর আরটি-পিসিআর পরীক্ষার ফলাফল নেগেটিভ থাকতে হবে।
পাশপাশি মালয়েশিয়ার স্বাস্থ্য বিভাগ কর্তৃক আরোপিত কোয়ারেন্টাইন নীতিও অনুসরণ করতে হবে প্রবেশকারীদের। এ বিষয়ে বিস্তারিত জানতে এই ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে, https://www.covid-19.moh.gov.my/
করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় গত মে মাসে মালয়েশিয়া সরকার বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়। সম্প্রতি দেশটিতে করোনার প্রকোপ অনেকটা কমে আসায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলো।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 