মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | শিরোনাম » জাতিসংঘ অধিবেশনের শুরুর দিনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ অধিবেশনের শুরুর দিনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
![]()
নিউইয়র্ক, ২১ সেপ্টেম্বর, ২০২১ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনের (ইউএনজিএ) প্রথম দিনে উচ্চ পর্যায়ের আলোচনায় যোগ দিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে নিউইয়র্কে এই অধিবেশন শুরু হয়েছে। খবর বাসসের।
সাধারণ পরিষদের অধিবেশন ২১ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ সেপ্টেম্বর বক্তব্য দেবেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে জাতিসংঘে বাংলায় তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন এবং তার পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী বিগত বছরের মতো এবারও বাংলায় ভাষণ দেবেন।
ইউএনজিএর ৭৬ তম অধিবেশন ১৪ সেপ্টেম্বর শুরু হয়েছে। সেদিন মালদ্বীপের আবদুল্লা শহীদ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেন এবং অধিবেশন উদ্বোধন করেন।
বিশ্বব্যাপী মহামারির কারণে সাধারণ পরিষদ অধিবেশন হলে অনুমোদিত প্রতিনিধিদলের আকার সীমিত হবে এবং জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে সদরদপ্তরে ভ্রমণের পরিবর্তে পূর্বে ধারণকৃত বিবৃতি প্রদানে উৎসাহিত করা হয়েছিল।
১০০টিরও বেশি রাষ্ট্র ও সরকারপ্রধান ব্যক্তিগতভাবে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
জাতিসংঘের সাধারণ পরিষদ জাতিসংঘের প্রধান নীতি নির্ধারণী কাঠামো।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 