মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | টাঙ্গাইল | শিরোনাম » ঘুমিয়ে পড়েছিলেন চালক, বাস গিয়ে পড়ল খাদে
ঘুমিয়ে পড়েছিলেন চালক, বাস গিয়ে পড়ল খাদে
![]()
![]()
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ১৫ জন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ভোরে ভুঞাপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের উপজেলার নারান্দিয়া ইউনিয়নের যদুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তি নওগাঁর পোরশা উপজেলার কোচপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে ছায়েদ আলী খান (৬০)।
বাসযাত্রীরা জানান, চালক ঘুমন্তভাবে বাস চালাচ্ছিলেন। বার বার সতর্ক করার পরও দুর্ঘটনা ঘটলো। দুর্ঘটনার পর চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে গেছে।
নিহতের ভাতিজা ও বাস যাত্রী আমিনুল ইসলাম বলেন, সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে চাচাসহ ৩ জন ঢাকা যাওয়ার জন্য নওগাঁ থেকে রওনা দেই। বাসটি বঙ্গবন্ধু সেতু পার হয়ে মহাসড়ক দিয়ে না গিয়ে ভুঞাপুর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। গাড়ি ঠিকভাবে চালাতে চালককে বার বার সতর্ক করা হয়েছিল। পরে বাসটি সড়কের বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে পড়ে যায়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন বলেন, এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি সড়কের বাঁক ঘুরতেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে পড়ে যায়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 