সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম | স্বাস্থ্য » রাজশাহী মেডিকেলে আরও সাতজনের মৃত্যু
রাজশাহী মেডিকেলে আরও সাতজনের মৃত্যু
![]()
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সংক্রমণ নিয়ে দুজন ও উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন।
আজ সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে রাজশাহীর তিনজন, নওগাঁর দুজন, নাটোরের একজন ও চাঁপাইনবাবগঞ্জের একজন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, গেল ২৪ ঘণ্টায় রামেকে নতুন করে আরও ১৮ জন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন। করোনা পজিটিভ ২৪ জন ও উপসর্গ নিয়ে ১০০ জন ভর্তি রয়েছেন।
রামেক হাসপাতালের পিসিআর মেশিনে সবশেষ ৯৪টি নমুনা পরীক্ষায় দুজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৪৩ জনের নমুনা পরীক্ষায় সাতজনের করোনা ধরা পড়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ১৯ শতাংশ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 