রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » বিজয়ের ট্রফি নিয়ে বাড়ি ফিরলেন প্রিয়তি
বিজয়ের ট্রফি নিয়ে বাড়ি ফিরলেন প্রিয়তি
![]()
মিস আয়ারল্যান্ডখ্যাত বাংলাদেশি বংশোদ্ভূত মডেল ও অভিনেত্রী মাকসুদা আক্তার প্রিয়তি। যুক্তরাজ্যের ‘টপ মডেল ২০২১’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন তিনি। শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে লন্ডনের দ্য রয়েল হর্সগার্ডস হোটেল অ্যান্ড ওয়ান হোয়াইটহলে এই প্রতিযোগিতার চূড়ান্ত আসর অনুষ্ঠিত হয়েছে।
অনুরাগীদের সঙ্গে খবরটি শেয়ার করে ফেসবুক স্ট্যাটাসে প্রিয়তি লিখেছেন, ‘যুক্তরাজ্যের মাটিতে টপ মডেল প্রতিযোগিতায় বিজয়ী হওয়া আমার জন্য গর্বের এবং পরম সৌভাগ্যের, বিশেষ করে লন্ডনের মাটিতে। এই প্রথম কোনো এশিয়ান মডেল (নারী) এবং আইরিশ মডেল যুক্তরাজ্য থেকে বিজয়ের ট্রফি নিয়ে বাড়ি যাচ্ছে। আমার আনন্দের চিৎকারে আবেগ দেখতে পাবেন।’
ফেসবুকের সেই স্ট্যাটাসের সঙ্গে একটি ভিডিও যোগ করে দিয়েছেন প্রিয়তি। সেখানে দেখা যাচ্ছে- বিজয়ীর কাঙ্ক্ষিত নামটি শোনার অপেক্ষায় সবাই। সেই মহেন্দ্রক্ষণে ভেসে আসে প্রিয়তির নাম। সঙ্গে সঙ্গে উপস্থিত সকলে চিৎকার করে উঠেন। আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রিয়তি।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে নামি নামি মডেলরা এই উৎসবে অংশ নেন। তাদের মধ্য থেকে টপ মডেলের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এই প্রতিযোগিতায় ফটোগ্রাফিক অ্যাওয়ার্ড, পার্সোনাল স্টাইল অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি।
প্রসঙ্গত, প্রিয়তির জন্ম রাজধানী ঢাকায়। শৈশব কেটেছে এই শহরেই। কৈশোরে তিনি পাড়ি জমান আয়ারল্যান্ডে। ইতোমধ্যে বাংলাদেশি বংশোদ্ভুত প্রিয়তি মিস আয়ারল্যান্ড ২০১৪ প্রতিযোগিতায় বিজয়ীর মুকুট মাথায় তুলেছেন। শুধু তাই নয়, মিস আর্থ ২০১৬ প্রতিযোগিতায় বিজয়ী হন। চলচ্চিত্রেও নাম লিখিয়েছেন তিনি। এরইমধ্যে ‘ওয়ান্ডারল্যান্ড’ ও ‘কোকোলান’ সিনেমায় অভিনয় করেছেন প্রিয়তি।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 