শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ‘চমকে’ দিলেন বাবুল, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ
‘চমকে’ দিলেন বাবুল, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন কাটতে না কাটতেই চমক দিলেন তার দল ভারতীয় জনতা পার্টি-বিজেপির দুবারের মন্ত্রী বাবুল সুপ্রিয়।
পশ্চিমবঙ্গের রাজনীতিক ও আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় শনিবার দুপুরে আচমকাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল তৃণমূলে যোগ দিলেন।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি বাংলার শাসক দলের পতাকা হাতে তুলে নেন। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।
এ ঘটনায় একদিন আগেই মোদির জন্মদিন পালন করা বিজেপি বড় ধাক্কা খেল বলে মনে করছেন রাজ্যের রাজনীতিকরা।
সম্প্রতি নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল করলে মন্ত্রিত্ব খোয়ান বাবুল। প্রায় সঙ্গে সঙ্গেই এ নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ্যে আনেন মোদী মন্ত্রিসভার দু’বারের মন্ত্রী। রাজনীতি ছাড়ার ঘোষণার পাশাপাশি জানান তিনি সাংসদ পদও ছেড়ে দেবেন। ততক্ষণে উদ্যোগী হয়ে ওঠেন বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব। জরুরি বৈঠকে বসেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা।
সেই বৈঠক থেকে বেরিয়ে বাবুল জানান, তিনি রাজনীতি ছেড়ে দিলেও সাংসদ পদ ছাড়ছেন না। সঙ্গে এটাও বলেছিলেন যে, তিনি অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন না। কিন্তু নরেন্দ্র মোদীর জন্মদিন কাটতে না কাটতেই চমক দিলেন বাবুল। দীর্ঘদিন পরে যখন প্রকাশ্যে এলেন, তখন গলায় তৃণমূলের উত্তরীয়।
শনিবার বাবুলের যোগদান শুধু বিজেপি-র কাছেই নয়, চমক তৃণমূলের কাছেও। ভবানীপুর উপনির্বাচনের আগে এমন চমক পাওয়া যাবে, তা শাসক দলের অনেকেই আশা করেননি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে বাবুলকে প্রচারে নামার ডাক দিয়েছিলেন বিজেপি রাজ্য নেতৃত্ব। তারকা প্রচারক হিসেবে তালিকায় নামও ছিল তার। কিন্তু তা জানার সঙ্গে সঙ্গেই বাবুল জানিয়ে দেন, তিনি ভবানীপুরে বিজেপি-র প্রচারে যোগ দেবেন না। বলেছিলেন, রাজনীতি থেকে দূরত্ব রাখবেন। কিন্তু শেষ পর্যন্ত রাজনীতিতে থাকলেন, কিন্তু দূরত্ব তৈরি করলেন বিজেপির সঙ্গেই।




বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 