শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » কাবুলে ড্রোন হামলায় নিহতরা বেসামরিক, ক্ষমা চাইলেন মার্কিন জেনারেল
কাবুলে ড্রোন হামলায় নিহতরা বেসামরিক, ক্ষমা চাইলেন মার্কিন জেনারেল
![]()
আগস্ট মাসের শেষদিকে আফগানিস্তানের কাবুলে একটি ড্রোন হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। হামিদ কারজাই বিমানবন্দরে ইসলামিক স্টেট খোরাসানের (আইএসকে) হামলার পরই ওই ড্রোন হামলা চালানো হয়। তখন সেই ঘটনায় কয়েকজন জঙ্গি মারা গেছে- এমন দাবি করেছিল যুক্তরাষ্ট্র। তবে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) তারা সুর পাল্টে ফেলেছে।
কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ফ্ল্যাঙ্ক ম্যাকেঞ্জি বলেছেন, ড্রোন হামলায় যারা মারা গিয়েছিল তারা আইএসকেপির সঙ্গে যুক্ত ছিল বলে মনে হচ্ছে না।
তিনি আরও বলেন, সেই হামলায় সাতজন শিশুসহ ১০ জন বেসামরিক মানুষ মর্মান্তিকভাবে নিহত হয়েছে। এটি একটি ভুল ছিল। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।
এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনও হামলার শিকারদের জন্য সমবেদনা জানিয়েছেন। তিনি ওই হামলার তদন্তের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করার কথা ঘোষণা করেছেন।




বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 