বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » কালাইয়ে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত আটক
কালাইয়ে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত আটক
![]()
জয়পুরহাটের কালাইয়ে অভিযান চালিয়ে ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪৪০ পিচ ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা, ২টি গুলি, তীর-ধনুক, দেশীয় অস্ত্রসহ ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মাত্রাই ইউনিয়নের বানদিঘী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক কারা হয়।
আটককৃতরা হলেন, কালাই উপজেলার বানদিঘী গ্রামের সুফির উদ্দীনের ছেলে মাহবুব মণ্ডল (৪২), কালাই পৌর শহরের থানা পাড়া মহল্লার আজিজুর রহমানের ছেলে বজলার রহমান বুলেট (৪৩) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আয় ভাঙ্গি গ্রামের আব্দুল হামিদের ছেলে সাদ্দাম হোসেন (৩২)।
কালাই থানার ওসি সেলিম মালিক বলেন, এলাকায় ডাকাতির পরিকল্পনা করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৭টার দিকে কালাই থানা পুলিশ উপজেলার বানদিঘী গ্রামের বাসিন্দা ১১ মামলার আসামি মাহবুব ডাকাতের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়িতে থেকে ২রাউন্ড গুলি, ৪৪০পিছ ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা, একটি চোরাই মোটরসাইকেলসহ বজলার রহমান বুলেট ও সাদ্দাম হোসেনকে হাতে নাতে আটক করা হয়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 