বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগ যাত্রা শুরু রিয়ালের
জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগ যাত্রা শুরু রিয়ালের
![]()
উয়েফা চ্যাম্পিয়নস লিগে শুভ সূচনা করেছে রিয়াল মাদ্রিদ। হাইভোল্টেজ ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
বুধবার (১৫ সেপ্টেম্বর) জয় সূচক গোলটি এসেছে রদ্রিগোর পা থেকে। বদলি হিসেবে নেমে ৮৯ মিনিটে গোল আদায় করেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার।
সান সিরো স্টেডিয়ামে শুরু থেকে কঠিন পরীক্ষা দিতে হয় রিয়াল গোলরক্ষক থিকো কর্তোয়াকে। একের পর এক আক্রমণ চালালেও চেলসিতে যোগ দেয়া রোমেলু লুকাকুর অনুপস্থিতি বেশ ভালোই টের পেয়েছে ইন্টার। ফিনিংশ ব্যর্থতায় গোল আদায় থেকে বঞ্চিত হতে হয়েছে ইতালির চ্যাম্পিয়নদের।
কম যায়নি মাদ্রিদের দলটিও। সুযোগ বুঝে আক্রমণ চালিয়েছে। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল আদায়ে মরিয়া হয়ে ওঠে সফরকারীরা।
কাঙ্খিত গোলটি আসতে অপেক্ষা করতে হয় ম্যাচের শেষ পর্যন্ত। সদ্য রিয়ালে যোগ দেয়া ১৮ বছর বয়সী ফ্রেঞ্চ তরুণ এডুয়ার্ডো কামাভিঙ্গার কাছ থেকে বল পেয়ে তুলে নেন গোল ২০ বছর বয়সী রদ্রিগো। এতেই জয় তুলে মাঠ ছাড়ে কার্লো আঞ্চোলত্তির শিষ্যরা।




বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 