বুধবার, ২৩ নভেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | রাজনীতি | শিরোনাম » বিএনপির সমাবেশে সহযোগিতা করছে সরকার: তথ্যমন্ত্রী
বিএনপির সমাবেশে সহযোগিতা করছে সরকার: তথ্যমন্ত্রী
![]()
বিএনপি যাতে সমাবেশ করতে পারে সরকার সে ব্যাপারে পূর্ণ সহযোগিতা করে আসছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, সরকার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে বলেই বিএনপি নির্বিঘ্নে সমাবেশ করতে পারছে। অথচ বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের সমাবেশে তারা গ্রেনেড হামলা করেছে।
মন্ত্রী আরও বলেন, সমাবেশের নামে ১০ ডিসেম্বর তারা একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চায়। দেশের মানুষ সেটি হতে দেবে না। ঢাকা শহরের ওয়ার্ডে ওয়ার্ডে পাহারায় থাকবে আওয়ামী লীগের কর্মীরা।
বিএনপির সঙ্গে জঙ্গি গোষ্ঠী আছে জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, জঙ্গিগোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। সমাবেশের নামে বিশেষ পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে তারা। বিএনপির সমাবেশ এবং জঙ্গি গোষ্ঠীর মাথাচাড়া দিয়ে উঠা একই সূত্রে গাঁথা।
আওয়ামী লীগের সমাবেশ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে ৯ ডিসেম্বর কিংবা ১০ ডিসেম্বরও সমাবেশ করতে পারে। তবে সেক্ষেত্রে আওয়ামী লীগ শৃঙ্খলা বজায় রেখেই সমাবেশ করবে।
তিনি আরও বলেন, ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বাস-ট্রাক মালিক সমিতি যানবাহন চালাবে কিনা সেটি তাদের ব্যাপার।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 