বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | রংপুর | শিরোনাম » হিলিতে পেঁয়াজের কেজি ১৬ টাকা
হিলিতে পেঁয়াজের কেজি ১৬ টাকা
![]()
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজ ১৬-১৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভারত থেকে আমদানি বাড়ায় ও অতিরিক্ত গরম, ক্রেতা সংকট ও ডলারের দাম কমতে শুরু করার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলছেন ব্যবসায়ীরা।
হিলি বন্দর বাজার ঘুরে জানা যায়, কয়েক দিনের ব্যবধানে ৬-৭ টাকা কমেছে কেজি প্রতি পেঁয়াজের দাম। ভারতীয় পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ১৬-১৮ টাকা কেজি দরে। হঠাৎ পেঁয়াজের দাম কমে যাওয়ায় খুশি ক্রেতা-বিক্রেতরা।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা শরিফুল ইসলাম বলেন, বাজারে কিছু দিন থেকে পেঁয়াজের দাম কম। কয়েক দিন আগে এক কেজি ২২ টাকা কেজি কিনছি পেঁয়াজ। আজ ১৮ টাকা কেজি কিনলাম। দাম কম হলে নিম্ন আয়ের মানুষগুলোর জন্য ভালো হয়।
হিলি বাজারের পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী শাহাবুল ইসলাম বলেন, পেঁয়াজ আমদানি বেড়েছে। আবার বেচাবিক্রির বর্তমান অনেক কম। তাই পেঁয়াজের দাম কমে গেছে। আমরা পইকারি ১৬-১৮ টাকা কেজি হিসেবে বিক্রি করছি।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানি চলমান রয়েছে। বর্তমানে চাহিদার তুলনায় আমদানি বাড়ায় পেঁয়াজের দাম অনেক কমে গেছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 