সোমবার, ২৯ আগস্ট ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বরিশাল | শিরোনাম » দক্ষিণাঞ্চলে জাহাজ নির্মাণ শিল্পের পালে হাওয়া
দক্ষিণাঞ্চলে জাহাজ নির্মাণ শিল্পের পালে হাওয়া
দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে অপার সম্ভাবনার আশা জাগানো জাহাজ নির্মাণ শিল্প। বরিশাল, পিরোজপুর, বরগুনায় একের পর এক গড়ে উঠছে যাত্রী ও পণ্যবাহী লঞ্চ এবং জাহাজ তৈরির কারখানা। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি হচ্ছে বরিশালের তৈরি জাহাজ। এ শিল্পে ঋণ দিতে আগ্রহী বেসরকারি ব্যাংকও।
চট্টগ্রাম ও ঢাকার পর বরিশালে নতুন করে সম্ভাবনা দেখা দিচ্ছে জাহাজ নির্মাণ শিল্প। বরিশালের কীর্তনখোলাসহ আশপাশের নদীতীরে একের পর এক গড়ে উঠছে ডকইয়ার্ড। ক্রেতার চাহিদা অনুযায়ী এখানে তৈরি হচ্ছে যাত্রী ও পণ্যবাহী লঞ্চ এবং জাহাজ। পদ্মা সেতু উদ্বোধনের পর এ শিল্পের মোড় ঘুরেছে। বিশেষ করে কাঁচামালসহ যাবতীয় পণ্য সহজ ও দ্রুত আনা যাচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।
সুন্দরবন গ্রুপের ম্যানেজার আবুল কালাম ঝন্টু বলেন, যে মালামাল তিন দিনে আসত, পদ্মা সেতুর কারণে তা এক দিনেই চলে আসছে। এদিকে, দেশীয় চাহিদা পূরণ করে অ্যাডভেঞ্চার শিপ বিল্ডার্স তৈরি করছে সেইলর ১ ও সেইলর ২ নামে ভারতে রফতানির জন্য দুটি জাহাজ। মধ্যপ্রাচ্যের দেশ থেকেও অর্ডার পাওয়ার আশার কথা জানান শিল্প উদ্যোক্তারা।
অ্যাডভেঞ্চার শিপ বিল্ডার্সের ম্যানেজার মো. মিজানুর রহমান বলেন, ‘ভবিষ্যতে বহির্বিশ্বে জাহাজ রফতানি করার মতো জনবল আমাদের আছে।’ শ্রমিকরা জানান, উন্নত প্রশিক্ষণ পেলে জাহাজ শিল্পে দেশের মান বহির্বিশ্বে আরও বাড়াবে। তারা বলেন, আগে ছোট ছোট জাহাজ হতো। এখন অনেক বড় বড় কাজ হচ্ছে। সরকার যদি আমাদের উন্নত প্রশিক্ষণ দেয়, তাহলে আমরা আরও ভালো মানের জাহাজ তৈরি করতে পারব।
ডকইয়ার্ড শিল্প প্রসারে সহজ সুদে ঋণ সহায়তার দাবি সংশ্লিষ্টদের। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল যাত্রী পরিবহন সংস্থার সহসভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, ‘সুদের হার কমিয়ে দিতে হবে। এ ছাড়া জ্বালানি তেলের রেট কমিয়ে দিলে আমাদের সুবিধা হবে।’ বরিশালের ছোট-বড় ২০ থেকে ২৫টি ডকইয়ার্ড রয়েছে। তবে এগুলোর কোনোটিরই পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নেই বলে জানা গেছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 