শুক্রবার, ১ জুলাই ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » রাজশাহীতে আরএমপির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজশাহীতে আরএমপির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
![]()
রাজশাহীতে বর্ণাঢ্য র্যালি, বৃক্ষ রোপন ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী।
শুক্রবার (১জুলাই) সকালে মহানগরীর ভেড়িপাড়া মোড়ে বেলুন ফেষ্টুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।
পরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ লাইনস এ গিয়ে শেষ হয়। সেখানে অনাবাদী জমিতে সবজি চাষের উদ্বোধন ও বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে- বাংলাদেশ পুলিশ একাডেমীর প্রিন্সিপাল অতিরিক্ত আইজি আবু হাসান তারিক, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেনসহ আরএমপির ও রাজশাহী রেঞ্জের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
পরে রাজশাহী পুলিশ লাইনস অডিটোরিয়ামে আরএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 