রবিবার, ২৬ জুন ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তিতে থাকবে ডোপ টেস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তিতে থাকবে ডোপ টেস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী
![]()
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তিতে মেডিকেল টেস্ট করা হবে। সেই টেস্টের মধ্যেই ডোপ টেস্ট থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (২৬ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস, ২০২২’ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা পুলিশের ডোপ টেস্ট শুরু করে দিয়েছি। এরপর প্রধানমন্ত্রীর কাছে একটি প্রপোজাল পাঠিয়েছিলাম, সরকারি চাকরিতে কর্মকর্তা-কর্মচারী যারা নিয়োগ পাবেন, তাদেরও ডোপ টেস্ট করা হবে। সিভিল সার্জন যেসব পরীক্ষা করেন, সেখানে ডোপ টেস্টও করবে। এখন সেটাও করা হচ্ছে।’
এই কার্যক্রম ব্যাপকভাবে পরিচালনা করতে অবকাঠামো উন্নয়ন করতে হবে জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সেই প্রচেষ্টা আমরা শুরু করেছি।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আইন তৈরি করা হচ্ছে। আইন অনুযায়ী শিক্ষার্থীদের ডোপ টেস্ট করা হবে। তাদের ভর্তির সময় মেডিকেল টেস্ট করা হবে, সেই টেস্টের মধ্যেই এ ডোপ টেস্ট থাকবে।’




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 